শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • পুঁজিবাজারে ২ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

    পুঁজিবাজারে ২ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের পুঁজিবাজারে ২ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ড ‘০২ওয়াই বিজিটিবি ০৫/১১/২০২৭’-এর লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই বন্ড ইস্যু করে সরকার ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে।

    সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় পুঁজিবাজারে বন্ডটির লেনদেন শুরু হয়। ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

    তথ্য অনুযায়ী, নতুন বন্ডটির নাম হলো- ‘০২ওয়াই বিজিটিবি ০৫/১১/২০২৭’। বন্ডটির লেনদেন কোড- ‘টিবি২ওয়াই১১২৭’। ডিএসইতে স্ক্রিপ্ট কোড- ‘৮৮৫৪৬’, সিএসইতে যা ‘৫০৩১২’।

    উভয় পুঁজিবাজারে ডেবট বোর্ডের অধীনে ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজ হিসেবে বন্ডটির ইউনিট লেনদেন হবে। বন্ডটির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৫ নভেম্বর।

    এই বন্ডের প্রতি ইউনিটের লেনদেন শুরুর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ২৩ পয়সা। আর অভিহিত মূল্য ১০০ টাকা। প্রতি লটে ১ হাজার পিস ইউনিট থাকবে। এর কুপন রেট ১০.১০ শতাংশ, যা বছরে ২ বার দেওয়া হবে।

    জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা অভিহিত মূল্যের ৪০ কোটি ইউনিট ইস্যু করে এই বন্ডের মাধ্যমে ৪ হাজার কোটি টাকা উত্তোলন করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ