সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সুনামগঞ্জে ছাতক সার্কেলের নবনিযুক্ত এএসপি’র দায়িত্ব গ্রহণ

    সুনামগঞ্জে ছাতক সার্কেলের নবনিযুক্ত এএসপি’র দায়িত্ব গ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জ জেলা পুলিশের ছাতক সার্কেলে নবনিযুক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

    রবিবার (৯ নভেম্বর) তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানানো হয়।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে ছাতক সার্কেলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

    নবনিযুক্ত এএসপি পূর্বে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বরিশাল-এ দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এবং ২০২১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সেবাধর্মিতা ও মানবিক মনোভাবের জন্য সহকর্মী ও জনসাধারণের প্রশংসা অর্জন করেন।

    ছাতক সার্কেল সুনামগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিট হিসেবে পরিচিত। এখানে সীমান্তবর্তী অঞ্চল, শিল্প এলাকা ও জনবহুল এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

    নবনিযুক্ত এএসপি’র যোগদানের মাধ্যমে সার্কেলের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন