বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

দীর্ঘদিন পর গাজীপুর-৩-এ স্থানীয় প্রার্থীর উত্থান

দীর্ঘদিন পর গাজীপুর-৩-এ স্থানীয় প্রার্থীর উত্থান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাজীপুর  ঢাকার পার্শ্ববর্তী একটি জেলা, এই এলাকায় রয়েছে  বিভিন্ন শিল্পাঞ্চল  জেলাটিতে দীর্ঘদিন পাঁচটি আসন থাকলেও বর্তমানের এই জেলাটিতে ছয়টি আসন রয়েছে। তারমধ্যে গুরুত্বপূর্ণ একটি আসন গাজীপুর ৩।যার সংসদীর  আসন ১৯৫।এ আসনটি  শ্রীপুর উপজেলা গাজীপুর সদর ও রাজেন্দ্রপুর ক্যান্টারমেন্টের একাংশ নিয়ে গঠিত। তাই আসনটি বিএনপি'র জন্য একটি গুরুত্বপূর্ণ আসন বলে বিবেচিত। 

এই আসনটিতে বিগত দিনে একাধিকবার আওয়ামী লীগের দখলে থাকায় এই আসনটি উদ্ধারে মরিয়া বিএনপি, দীর্ঘদিন যাবত দলীয় প্রার্থী জোটের প্রার্থীদের দিও এই আসনটি উদ্ধার করতে ব্যর্থ বিএনপি। তাই এবার নির্বাচনে এ আসনটিতে অনেক সতর্ক বিএনপি।দলের গুরুত্বপূর্ণ  নেতৃবৃন্দদের দিয়েও এই আসনটি উদ্ধার করতে পারেননি বিএনপি, বিগত দিনে  চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী এবং অধ্যাপক এম এ মান্নান এর মত গুরুত্বপূর্ণ নেতাদের দেওয়া সত্বেও এ আসন উদ্ধারে ব্যর্থ হয়েছে বিএনপি।তাই দীর্ঘদিন ধরে একজন স্থানীয় প্রভাবশালী প্রার্থী খুঁজছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী  দল বিএনপি।অবশেষে ২০২৬ সালের গুরুত্বপূর্ণ এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর তিন এর স্থানীয় একজন প্রভাবশালী নেতা কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুর উপর আস্থা রাখেন। অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিগত দিনে ২০০৯ সালে নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং ১৪ ও ১৮ ও ২৪ সালের নির্বাচনে স্বৈরাচার  আওয়ামী লীগ রাতের আঁধারে জনগণের ভোট কেড়ে নিয়ে জনগণকে বোর্ড থেকে বঞ্চিত করেছেন। 

তাই বিগত নির্বাচন গুলো প্রশ্নবিদ্ধ থাকায় ২০২৬ সালে দল যেহেতু  আমার উপর আস্থা রেখেছে, আমি গাজীপুর থেকে ৩ এর সন্তান হিসেবে সর্বদা জনগণের সুখে-দুখে তাদের পাশে ছিলাম এবং থাকবো। তৃণমূল বিএনপির নেতৃবৃন্দরা বলেন। আমরা খুব আনন্দিত বিগত দিনগুলোতে আমরা স্থানীয় কোন প্রার্থী পাই নাই।তাই এবার নির্বাচনে স্থানীয় প্রার্থী পেয়ে আমরা খুব আনন্দিত এবং সর্বোচ্চ সহযোগিতা করে  এ আসনটি বিএনপিকে উপহার দিব। ড্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় এতে বলা হয়,গাজীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। চিকিৎসক হিসেবে তার সুনাম রয়েছে। একই সঙ্গে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ছিলেন ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।এস, এম রফিকুল ইসলাম বাচ্চু।

গত সোমবার (৩ নভেম্বর) গুলশান দলীয় কার্যালয়ে দলের মহাসচিব জনাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীতার তালিকা ঘোষণা করেন। ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর নাম ঘোষণা করার পরেই গাজীপুর ৩ আসনের বিভিন্ন স্থানে তার সমর্থকরা আনন্দ মিছিল করেন। তারা বলেন রফিকুল ইসলাম বাচ্চু বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মী। দলের দুঃসময়ে তিনি অনেক হামলা, মামলার শিকার হয়েছেন এবং কারাভোগ করেছেন। তাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যথার্থ মূল্যায়ন করেছেন। অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য নিজ নিজ এলাকায় কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন