সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সুনামগঞ্জ সীমান্তে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করল বিজিবি

    সুনামগঞ্জ সীমান্তে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করল বিজিবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় সুনামগঞ্জ সীমান্ত থেকে উদ্ধারকৃত ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    সোমবার (৩ নভেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এই নিষ্ক্রিয়করণ কার্যক্রম সম্পন্ন হয়। সীমান্ত এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে সীমান্ত থেকে দূরবর্তী স্থানে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয় বলে জানায় বিজিবি।

    বিজিবির তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় বালুর স্তুপের নিচ থেকে ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য, ০২টি ডেটোনেটর এবং ০১টি বিদেশি রিভলভার উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত রিভলভারটি পরে থানায় হস্তান্তর করা হয়, আর ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য সোমবার নিষ্ক্রিয় করা হয়।

    এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন,“দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।”

    বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের তৎপরতা ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন