বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নরসিংদীতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৩

নরসিংদীতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৩
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকালে নিহতদের মা জোসনা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় এ মামলা করেন।

পুলিশ জানায়, শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামে ২০ বছর আগের ১৭ শত টাকার লেনদেন ও বাড়ির জমি দাবি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে হরুণ আলী ওরফে হুরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে। পরবর্তীতে তদন্তে জড়িত থাকার অভিযোগে নিহতদের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন ও শিপনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে নিহত দুই ভাইয়ের মরদেহের ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন