শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ডিএসইর সিদ্ধান্তে দুই ব্রোকারেজ হাউজের লেনদেন স্থগিত

ডিএসইর সিদ্ধান্তে দুই ব্রোকারেজ হাউজের লেনদেন স্থগিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দুটি ব্রোকারেজ হাউজের শেয়ার লেনদেনের সনদ বাতিল করেছে। সনদ বাতিল হওয়া প্রতিষ্ঠান দুটি হলো আল হারামাইন সিকিউরিটিজ এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেড।

ডিএসই জানিয়েছে, স্টক ডিলার/স্টক ব্রোকার হিসেবে বিএসইসির নিয়ম অনুযায়ী মূলধন ও দায়দেনার শর্ত যথাযথভাবে পূরণ করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইতে আল হারামাইন সিকিউরিটিজের ট্রেক নম্বর ২৬৩ এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক নম্বর ২৭৩। 

ডিএসই জানিয়েছে, প্রতিষ্ঠানটি দুটিতে কোনো বিনিয়োগকারী বা গ্রাহকের তহবিল ও সিকিউরিটিজ নিষ্পত্তি–সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, তা সংশ্লিষ্ট নথিপত্রসহ ১৩ নভেম্বরের মধ্যে সংস্থাটিকে লিখিতভাবে জানাতে হবে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ব্রোকারেজ হাউজ ‍দুটি মূলধন ও দায়দেনার ক্ষেত্রে কিছু নিয়ম পরিপালনে ব্যর্থ হয়েছে। এ কারণে কয়েক দফা তাদের সময় দেওয়া হয়েছিল। তারপরও শর্ত পূরণ করতে না পারায় ডিএসই কর্তৃপক্ষ তাদের লেনদেনের সনদ বাতিল করেছে। এর ফলে প্রতিষ্ঠান দুটি শেয়ারবাজারে আর শেয়ার লেনদেনে অংশ নিতে পারবে না।


দৈএনকে/রে,আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন