সাভারে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

ঢাকার সাভারে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল। এ সময় তাদের হেফাজত থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার নামাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলার আদমদীঘি থানার শান্তার হাট চা বাগান এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মোঃ সাজু (৩৫) এবং সাভারের নামাবাজার মধ্যপাড়া এলাকার মৃত আলাউদ্দিন ফকিরের ছেলে আনোয়ার পারভেজ (৪০)। জানা গেছে, সাজু বর্তমানে সাভারের দক্ষিণ নামাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নামাবাজার এলাকায় কিছু মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয় করছে। পরে সেখানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।