শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রেনাটার ৫৫% নগদ লভ্যাংশ ঘোষণা

রেনাটার ৫৫% নগদ লভ্যাংশ ঘোষণা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ কোম্পানি রেনাটা পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (২৭ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রেনাটার সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ৩১ টাকা ৫৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০৫ টাকা ৪৯ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২০ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন