বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

    সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মহিন উদ্দিনকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

    শনিবার (২৫ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    র‍্যাব জানায়, ভিকটিম সুনামগঞ্জ সদর উপজেলার ভৈষারপাড় এলাকার বাসিন্দা। স্কুলে যাওয়া-আসার সময় আসামি মহিন উদ্দিন তাকে প্রায়ই কুপ্রস্তাব দিত। গত ১৬ অক্টোবর রাতে ভিকটিম ঘর থেকে বের হলে মহিন উদ্দিন ও তার সহযোগী জোরপূর্বক মোটরসাইকেলে তুলে জাহাঙ্গীরনগর এলাকায় নিয়ে যায় এবং সেখানে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।

    ঘটনার পর ১৮ অক্টোবর রাতে ভিকটিমকে বাদেরটেক এলাকায় ফেলে রেখে যায় তারা। পরে ভিকটিম নিজে বাদী হয়ে মামলা নং-২৪, তাং-২২/১০/২৫ খ্রি., জিআর ৩০৩/২০২৫, ধারা ৭/৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর অধীনে মামলা দায়ের করেন।

    গ্রেফতারকৃত আসামিকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। র‍্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন