শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নরসিংদীতে জেলার শ্রেষ্ঠ এসআই ইউসুফ আহমেদ 

নরসিংদীতে জেলার শ্রেষ্ঠ এসআই ইউসুফ আহমেদ 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদী জেলার সেপ্টেম্বর ২০২৫ মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন মাধবদী থানার এসআই ইউসুফ।

বুধবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়। এ সময় নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এসআই ইউসুফের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।

এসআই ইউসুফ বর্তমানে মাধবদী থানার সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি পাঁচদোনা পুলিশ ক্যাম্পের দায়িত্বেও রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তার নেতৃত্বে পাঁচদোনা পুলিশ ক্যাম্প এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে। এজন্যই জেলা পর্যায়ে কর্মমূল্যায়নে তিনি শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন।

অর্জনের পর এসআই ইউসুফ বলেন, “এই সম্মান আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি সর্বদা জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”

তিনি নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এবং মাধবদী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামকে ধন্যবাদ জানান দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য।

পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এসআই ইউসুফের কর্মনিষ্ঠা ও মাঠ পর্যায়ের কার্যক্রম ভবিষ্যতে অন্য সদস্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন