শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
ডিএসইতে সূচক কমেছে

দুই ঘণ্টায় ২৩৮ কোটি টাকার লেনদেন

দুই ঘণ্টায় ২৩৮ কোটি টাকার লেনদেন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১২ অক্টোবর) সপ্তাহের প্রথম কার্যদিবসে মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। তবে দুপুর ১২টা পর্যন্ত যা দেখা গেছে, দর বেড়েছে ৭৫টি শেয়ার ও ইউনিটের, কমেছে ২৫৯টির, এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮ কোটি ৩৭ লাখ টাকা। প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৭ পয়েন্টে, শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে ২ হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনের মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, যার শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮২ লাখ টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সব সূচক কমেছে। সিএএসপিআই ৯১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৫৬ পয়েন্টে এবং সিএসসিএক্স ৫৪ পয়েন্ট কমে ৯ হাজার ১৩৪ পয়েন্টে নেমেছে। সিএসইতে প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটে মোট ২ কোটি ২৯ লাখ টাকা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন