বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • মানিকগঞ্জে নবম শ্রেণীর শিক্ষার্থীকে হত্যা, আটক তিন

    মানিকগঞ্জে নবম শ্রেণীর শিক্ষার্থীকে হত্যা, আটক তিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জে লক্ষ্মী পূজার মেলা দেখতে গিয়ে প্রাণ হারালো নবম শ্রেণির ছাত্র আবদুল্লাহ ওরফে রাব্বি (১৫)।

    শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    জানা গেছে, এ ঘটনায় রাতুলের পিতা মোঃ সেলিমসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    নিহত রাব্বি সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া গ্রামের সৌদি প্রবাসী মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া আটটার দিকে রাব্বি বন্ধুদের সঙ্গে পুটাইল এলাকায় অনুষ্ঠিত লক্ষ্মী পূজার মেলা দেখতে যায়। মেলার প্রবেশদ্বারের কাছে পৌঁছালে পুটাইল গ্ৰামের রাতুল কয়েকজন বন্ধু মিলে হঠাৎ তার উপর হামলা চালায়। একপর্যায়ে ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাব্বি।
     
    রাতুলের পিতা মোঃ সেলিম ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত পৌনে এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

    মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন