বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সাভারে ৯০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক

সাভারে ৯০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় এক দম্পতিকে আটক করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন।

এর আগে মঙ্গলবার বিকেলে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ সদর থানার লক্ষীপুর এলাকার মৃত হবি খাঁর ছেলে মোঃ মনির খাঁ (৩৮) এবং তার স্ত্রী শ্যামলী খাতুন (৩২)। তারা সাভারের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকার ওমরের বাড়িতে ভাড়া থেকে বসবাস করছিলেন বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বক্তারপুর এলাকায় কিছু মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং ওই দম্পতিকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন