বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আশুলিয়ায় আয়েশা ক্লোথিং লিমিটেড এর কারখানায় আগুন

আশুলিয়ায় আয়েশা ক্লোথিং লিমিটেড এর কারখানায় আগুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় পলমল গ্রপের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সোমবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১২টার ১০-১৫ মিনিটের দিকে পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় ভিতরে আগুনের ধোয়া দেখতে পায় শ্রমিকরা। সাথে সাথে কারখানার গেট খুলে দিলে কর্মরত শ্রমিকরা নিরাপদে বের হয়ে যায়। এ সময় কারখানার ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং স্থানীয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এই কারখানায় প্রায় ৪১০০ জন শ্রমিক কাজ করেন বলেও জানা যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খবর পায় ১২টা ১৯ মিনিটে এবং ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ৯ টি ইউনিট।

এদিকে আগুনে নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন সেনা বাহিনীর একাধিক টিম। ঘটনাস্থলে শিল্প পুলিশ ও জেলার পুলিশের একাধিক টিমও উপস্থিত রয়েছে। তবে এ বিষয়ে কারখানা কর্তপক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি।

জিড়াবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিস ওই কারখানায় আগুনের খবর পায় ১২টা ১৯ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, জিরাবো ফায়ার সার্ভিসের তিনটি সহ মোট ৯টি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন