বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আপনারা পাশে থাকলে এমপি নির্বাচন করতে চাই: এম কফিল উদ্দিন

আপনারা পাশে থাকলে এমপি নির্বাচন করতে চাই: এম কফিল উদ্দিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা জনসাধারণের কাছে পৌঁছে দিতে জোরালো প্রচারণা শুরু হয়েছে। 

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর তুরাগ থানার সুবহাননগর জামিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা কর্মসূচির সূচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক  এম কফিল উদ্দিন আহমেদ। তিনি লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের হাতে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক চেয়ারম্যান সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা পর্বে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো হলো একটি নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। এ কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। জনগণের হাতে এ দফা পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের সাথে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে আরো শক্তিশালী করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “এ প্রচারণার মাধ্যমে জনগণ বুঝতে পারবে— বিএনপি কেবল আন্দোলনেই সীমাবদ্ধ নয়, বরং একটি সুসংগঠিত রাষ্ট্র কাঠামোর স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

লিফলেট বিতরণ কার্যক্রমে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ হাতে হাতে লিফলেট গ্রহণ করে বিএনপির ৩১ দফা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন