বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • সরকারি খাস জমি দখলের অভিযোগ, কবরস্থান ও মাদ্রাসার পথ বন্ধ

    সরকারি খাস জমি দখলের অভিযোগ, কবরস্থান ও মাদ্রাসার পথ বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের তাড়াইলে সরকারি খাস জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহৃত কবরস্থান ও মাদ্রাসার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দিগদাইড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।

    অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় মো: সাত্তার মিয়া, আ: মোতালিব, নুরুল ইসলাম ও আব্দুল হেকিম রাতের আঁধারে অস্থায়ী ঘর নির্মাণ করে রাফিউল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও কবরস্থানে যাতায়াতের পথ বন্ধ করে দেন।

    এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আমির হামজা বাদী হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এলাকাবাসীর অভিযোগ, শত বছরের পুরোনো এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ব্যবহার করে আসছে। বর্তমানে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কবরস্থানে লাশ নেওয়া-আনা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি তীব্র আকার ধারণ করেছে।

    অভিযুক্তদের দাবি, তারা নিজেদের জমিতেই ঘর নির্মাণ করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি খাস খতিয়ানের জমি দখল করে এ রাস্তা বন্ধ করা হয়েছে।

    মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসী দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন