বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সাবেক শিল্পমন্ত্রী

    পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সাবেক শিল্পমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ সরকারের সদ্য সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ানের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    মঙ্গলবার ( সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে ব্রাহ্মনহাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় এলাকার স্থানীয় লোকজনসহ মরহুমের আত্মীয়-স্বজনরা অংশ নেন জানা যায়। এর আগে গতকাল রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানাযা সম্পন্ন হয়।

    ২৪ জুলাই অভ্যুত্থ্যানের পর গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি। সম্প্রতি কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসন থেকে ৫ বার সংসদ সদস্য ছিলেন। শেষ দুই মেয়াদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন