বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

গ্রামবাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ-২০২৫

গ্রামবাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ-২০২৫
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সহবতপুর ইউনিয়ন জাঙ্গালিয়া গ্রামের ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ। 

সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ বিকেলে জাঙ্গালিয়া, তারাবাড়ি, নন্দপাড়া, বাউসাইদ, বাঘেরবাড়ি, চরডাঙ্গা গ্রামের জনসাধারণের উদ্যোগে ঐতিহ্যবাহি নৌকা বাইচ এর আয়োজন করে। 

গ্রামবাংলার এই খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা হতে নৌকা নিয়ে হাজির 
চোখে পড়ার মতো দর্শকদের উপচে পড়া ভিড়,দর্শকবৃন্দ এই রকম বিনোদনের জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং প্রতিবছরই নৌকা বাইচ যাতে করে চলমান থাকে দর্শকবৃন্দ এই আশা ব্যক্ত করেন। 

গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) এর গণমানুষের নেতা  বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য  রবিউল আওয়াল লাভলু।

ঐতিহ্যবাহি নৌকা বাইচ এর সভাপতিত্ব করেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ মোল্লা ও পরিচালনায় মোঃ ফারুক আহমেদ খান যুগ্ম সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপি।উদ্বোধন করেন মোঃ রফিকুল ইসলাম অফিসার ইনচার্জ নাগরপুর থানা।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ছিদ্দিকুর রহমান চেয়ারম্যান পাকুটিয়া ইউনিয়ন, জিল্লুর রহিম বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা, জাকির হোসেন,শহিদুর রহমান, ফিরোজ আলম, নুরুল আমিন,ইঞ্জিনিয়ার কামাল হোসেন। সার্বিক তত্বাবধানে মোঃ আনোয়ার হোসেন প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা স্কুল।

নৌকা বাইচ দেখতে বিভিন্ন জেলা  ও উপজেলা থেকে লোকের সমাগম চোখে পড়ার মতো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন