বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অসংগতি; জেলা প্রশাসক

    কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অসংগতি; জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে বিভিন্ন ত্রুটি ও অসংগতি চোখে পড়েন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের। সোমবার ২২শে সেপ্টেম্বর পরিদর্শনকালে অসংগতির মধ্যে যা যা রয়েছে, রোগীদের জন্য নির্ধারিত খাবারের মেনুতে ভাত, মাংস, ডাল ও সবজি অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে সব্জি পাওয়া যায়নি।

    দন্ত চিকিৎসকের চেম্বারে রোগীদের ব্যবহৃত যন্ত্রপাতি অপরিচ্ছন্ন অবস্থায় রাখা ছিল, যা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

    পোস্ট অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেই,  সংক্রমণ প্রতিরোধে দরজা সর্বদা বন্ধ রাখার নিয়মও যথাযথভাবে মানা হয়না।

    উপরোক্ত বিষয়সমূহ দ্রুত সমাধানের লক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।

    দুপুরের খাবার মেনুতে সব্জি না থাকার কারনে ঠিকাদারকে আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশনায় বলা হয়েছে।

    ৭দিনের মধ্যে হাসপাতাল ভবন ও ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    রোগীদের সাথে উত্তম ব্যবহার ও সেবার মান উন্নত করার জন্য চিকিৎসক ও নার্সদের নির্দেশনা দেয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন