বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা লুটপাট, নারীকে শ্লীলতাহানি 

ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা লুটপাট, নারীকে শ্লীলতাহানি 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাজীপুরের শ্রীপুরে মুদি দোকানদারের ওপর সন্ত্রাসী হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

শ্রীপুর পৌরসভার মধ্য ভাংনাহাটি এলাকায় মো: আফতাব উদ্দিনের একটি মুদি দোকানে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘটে এ হামলার ঘটনা। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ঢুকে প্রথমে দোকানদার আফতাব উদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে দোকান ভাঙচুর চালিয়ে প্রায় ৩০ হাজার টাকার মালামাল নষ্ট করা হয়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ক্যাশবাক্স থেকে ২০ হাজার টাকা, আলমারি ভেঙে প্রায় ৩ লাখ টাকা নগদ অর্থ এবং সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় দোকানদারের স্ত্রীকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়।
গুরুতর আহত অবস্থায় আফতাব উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন