রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের প্রমাণ সংগ্রহ শুরু

    মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের প্রমাণ সংগ্রহ শুরু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত তীব্রভাবে এগোচ্ছে। তদন্তে উঠে এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনের সময়কার মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি এবং সরকারি কর্মকর্তাদেরও সংশ্লিষ্টতার বিষয়। এই আসামিরা জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের হুকুমদাতা, অর্থদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। আদালত ও তদন্ত সংস্থাগুলো এ মামলায় বিস্তারিত প্রমাণ সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য নতুন তথ্য অনুসন্ধান করছে।

    তদন্ত সংস্থা জানায়, জুলাই আন্দোলনের ঘটনায় পাঁচটি মামলার বিচার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। তদন্ত সংস্থায় জনবল সংকটসহ নানা প্রতিবন্ধকতার ফলে অন্যান্য মামলার প্রতিবেদন দিতে সময় লাগছে। সাবেক সরকারের এসব ভিআইপি রাজনীতিবিদদের বিরুদ্ধে পৃথক (ব্যক্তিগত দায়) তদন্ত চলছে।

    জানা যায়, পরে শেখ হাসিনাসহ তিনজনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হলেও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে পৃথক তদন্ত এখনো শেষ হয়নি। গত ২০ এপ্রিল এ মামলার ৪৫ আসামির মধ্যে গ্রেফতার ১৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

    ওইদিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল ২০ জুলাই দিন ধার্য করেন। সর্বশেষ গত ২০ জুলাই আবারও সময় চাইলে আগামী ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়।

    মামলায় ৪৫ আসামির মধ্যে ১৭ জন গ্রেফতার আছেন। এর মধ্যে ওইদিন ১৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    ট্রাইব্যুনালে হাজির করা ১৬ আসামি হলেন-সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিম, সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।

    তদন্ত সংস্থার একজন কর্মকর্তা শনিবার যুগান্তরকে বলেন, ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামিকে এক মামলায় রাখা হয়নি। ন্যায়বিচারের স্বার্থে তাদের বিরুদ্ধে পৃথক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। পৃথকভাবে তদন্তও হচ্ছে। যেমন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে এককভাবে পৃথক অভিযোগে মামলা তদন্ত হচ্ছে। অন্যদের ক্ষেত্রেও একইভাবে তদন্ত হচ্ছে। শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।

    জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম যুগান্তরকে বলেন, ৪৫ আসামির বিরুদ্ধে আলাদা তদন্ত চলমান রয়েছে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কর্মকাণ্ডের বিষয়ে শিগগিরই ভালো কিছু দেখবেন আশা করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন