বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

যমুনা টিভি সাংবাদিকের উপর হামলার ঘটনায় তিন আসামি গ্রেফতার

যমুনা টিভি সাংবাদিকের উপর হামলার ঘটনায় তিন আসামি গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার এই ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।

সাংবাদিক আইয়ুব খান সরকার বলেন, ‘সদর উপজেলার আলোকাবালী চরাঞ্চলের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে গেলে এক পক্ষের সমর্থকরা আমার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে আমার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হই।

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় শুক্রবার রাতে মামলা দায়ের করেছি। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় এজহার নামীয় তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার ও দলীয় অবস্থান নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজন নিহত হবার পাশাপাশি বেশ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে আহত-নিহতদের সংবাদ সংগ্রহ করতে গেলে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন