শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৪

    সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মিরপুর থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আরও দুই জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

    অন্য আসামিরা হলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা।

    এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম। আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

    মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মাহফুজুর রহমান। ওইদিন বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা গুলি চালায়। এ সময় মাহফুজুর রহমানের ডান কানের পাশে গুলি লেগে মাথার অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মৃত্যুবরণ করেন।

    এ ঘটনায় পরে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়। মামলায় সালমান এফ রহমান ৭ নম্বর, আনিসুল হক ৮ নম্বর, জসিম ১৫ নম্বর ও আতিকুল ইসলাম ২০ নম্বর এজাহারনামীয় আসামি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন