বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ঘরে বসেই সহজে পেতে পারেন জমির খতিয়ান

    ঘরে বসেই সহজে পেতে পারেন জমির খতিয়ান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এখন ভূমি অফিসে খতিয়ান পেতে আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে জমির খতিয়ান দেখা ও ডাউনলোড করা সম্ভব। সরকার পরিচালিত ওয়েবসাইট https://www.eporcha.gov.bd
     থেকে সহজেই এই সেবা গ্রহণ করা যাবে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে CS, SA, RS ও BS খতিয়ান অনলাইনে দেখা ও ডাউনলোড করা সম্ভব। তবে সব জেলা বা মৌজার তথ্য এখনো যুক্ত হয়নি। ধাপে ধাপে এগুলো সংযুক্ত করা হচ্ছে।

    কিভাবে অনলাইনে খতিয়ান ডাউনলোড করবেন?

    ১. প্রথমে ভিজিট করুন https://www.eporcha.gov.bd।
    ২. হোমপেজ থেকে “খতিয়ান যাচাই/দেখুন” বা “অনলাইন খতিয়ান” অপশন সিলেক্ট করুন।
    ৩. এরপর বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করুন।
    ৪. খতিয়ান নম্বর বা দাগ নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করে “অনুসন্ধান” বাটনে ক্লিক করুন।
    ৫. তথ্য সঠিক হলে স্ক্রিনে খতিয়ান প্রদর্শিত হবে, যেখান থেকে PDF আকারে ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

    গুরুত্বপূর্ণ তথ্য

    সব এলাকার খতিয়ান এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে না।

    কোনো খতিয়ান অনলাইনে না পাওয়া গেলে স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করতে হবে।

    ভূমি বিশেষজ্ঞরা বলছেন, এই অনলাইন সেবা মানুষের ভোগান্তি কমাবে এবং জমির মালিকানা যাচাইয়ে স্বচ্ছতা আনবে। নাগরিকরা ঘরে বসেই খতিয়ান ডাউনলোড করতে পারায় সময় ও খরচ দুই-ই বাঁচবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন