বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আদ্দিস আবাবায় উচ্চপর্যায়ের বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একমত দুই দেশ বাংলাদেশ স্কাউটস নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নতুন বাস ভাড়া ঘোষণা আসছে বৃহস্পতিবার জুলাই থেকে শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ ৭ নভেম্বর জাতীয় দিবস পালনের নির্দেশনা দিয়ে পরিপত্র প্রকাশ চার পুলিশ সুপারের দায়িত্বে রদবদল অস্ট্রেলিয়ায় সুরের জাদু ছড়াতে যাচ্ছেন রুনা লায়লা অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার: কনটেন্ট ক্রিয়েটরদের হুঁশিয়ারি সরকারের তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন চীনে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক
  • আশুলিয়ায় নারীসহ ৫ মাদক কারবারি আটক

    আশুলিয়ায় নারীসহ ৫ মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে নারীসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রির নগদ টাকা ও মাদক কারবারে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

    রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    আটককৃতরা হলো- আশুয়িলার ঘোষবাগ এলাকার মোঃ জয় (৩০), মোঃ শাহাজুদ্দি (৪০) ও রোমিজা খাতুন (৬০) এবং আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার সাব্বির (১৮) ও আলফাজ (২০)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    যৌথ বাহিনী জানায়, শনিবার রাত ১১টার দিকে জামগড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘোষবাগ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনকভাবে চলাচলরত মোঃ জয় (৩০) কে আটক করে।

    এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত মোঃ শাহাজুদ্দি ও তার মা রোমিজা খাতুনের নাম প্রকাশ করে।

    পরে ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে শাহাজুদ্দি (৪০) ও রোমিজা খাতুনকে (৬০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা একই দিনে প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রির কথা স্বীকার করে।

    এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির (১৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার সহযোগী আলফাজ (২০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

    যৌথ বাহিনী আরও জানায়, এ অভিযানে মোট ৪৪ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা, নগদ টাকা ১৪ হাজার ১২০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃত ৫ মাদক কারবারি এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন