বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • কমলগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক 

    কমলগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার এলাকায় বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার (১৯শে সেপ্টেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে শমসেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) প্রানেশ রঞ্জন দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সিরাজ মোল্লা (৩৬), সে গোপালগঞ্জের গোপীনাথপুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা।

    গোপন তথ্যের ভিত্তিতে আসামিকে আটক করে আসামির হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের বোতলগুলোতে Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup লেখা ছিল।

    আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ফেন্সিডিলের বোতলগুলো কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করা হয়েছিল।

    এ ঘটনায় আটককৃত আসামি ও পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন