বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আদ্দিস আবাবায় উচ্চপর্যায়ের বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একমত দুই দেশ বাংলাদেশ স্কাউটস নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নতুন বাস ভাড়া ঘোষণা আসছে বৃহস্পতিবার জুলাই থেকে শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ ৭ নভেম্বর জাতীয় দিবস পালনের নির্দেশনা দিয়ে পরিপত্র প্রকাশ চার পুলিশ সুপারের দায়িত্বে রদবদল অস্ট্রেলিয়ায় সুরের জাদু ছড়াতে যাচ্ছেন রুনা লায়লা অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার: কনটেন্ট ক্রিয়েটরদের হুঁশিয়ারি সরকারের তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন চীনে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক
  • গাজীপু‌রের ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী শুরু 

    গাজীপু‌রের ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী শুরু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের মৌচাকে শুরু হয়ে‌ছে ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী। শুক্রবার সকা‌লে স্কাউটদের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় এ জাম্বুরীর আনুষ্ঠা‌নিক উদ্বোধন করা হয়।

    গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে তিন দিনব্যাপী  ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরীর উদ্বোধন ক‌রেন  বাংলাদেশ স্কাউটস এর আহবায়ক ও সড়ক প‌রিবহন ‌সি‌নিয়র স‌চিব মোঃ এহসানুল হক । 

    প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,জাম্বুরী সাংগঠনিক কমিটির সভাপতি আসিফ-উল হকসহ উর্ধ্বতন স্কাউট কর্মকর্তাগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছি‌লেন।

    জাম্বুরীতে অংশগ্রহনকারী ১১থেকে ১৬বছর বয়সী স্কাউট ছেলে মেয়েরা আগামী তিনদিন জাম্বুরী এলাকায় তাঁবুতে বসবাস করবেন এবং উপরোক্ত কর্মসূচিতে অংশগ্রহনের মধ্যদিয়ে আইসিটি বিষয়ক জ্ঞানার্জন করবেন এবং তাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকা উদ্ভাবনী প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

    ৩ দিনব্যাপি আয়োজিত জাম্বুরীর কর্মসূচির মধ্যে রয়েছে টেক কার্নিভাল, ফিউচার মাইন্ডস ফর স্কাউটস,প্লে টাইম প্যারাডাইস,হাইটেক ভিলেজ এক্সপ্লোর, প্রজেক্ট নেক্সট জেন ও ক্যাম্প ফায়ার। 

    জাম্বুরীর মিডিয়া টিমের সদস্য সচিব মোঃ মশিউর রহমান জানান, এই জাম্বুরীতে সারাদেশের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও মুক্ত স্কাউট গ্রুপ থেকে বাছাইকৃত বিজ্ঞানমনষ্ক ৮শত স্কাউট, একশত স্কাউট লিডার, ২শত কর্মকতা ও স্বেচ্ছাসেবী রোভার স্কাউটসহ মোট ১১০০জন স্কাউট ব্যক্তিত্ব অংশগ্রহন করছেনন। স্কাউ কর্মকর্তা ও স্কাউট ছেলে মেয়েরা ইতোমধ্যে জাম্বুরী ময়দা‌নে এসে‌ছে । আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হবে এবং ২১ সেপ্টেম্বর জাম্বুরী সমাপ্ত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন