বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • খাস জমি বন্দোবস্তের ৬৭টি দলিল ভুমিহীনদের মাঝে হস্তান্তর 

    খাস জমি বন্দোবস্তের ৬৭টি দলিল ভুমিহীনদের মাঝে হস্তান্তর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার জেলার কৃষি খাস জমি বন্দোবস্তের ৬৭টি দলিল ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

    রোববার (১৪ই সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক হল রুমে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে এ দলিলগুলো হস্তান্তর করা হয়। এতে সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত থেকে দলিল গ্ৰহন করে।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোছাঃ শাহীনা আক্তার, সদর উপজেলার ইউএনও মোঃ রাজিব হোসেন, বিভিন্ন উপজেলার ইউএনও বিভিন্ন পর্যায়ের সাংবাদিক প্রমুখ।

    এ সময় জেলা প্রসাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, সরকারের উদ্যোগে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কৃষি খাস জমি বন্দোবস্তের মাধ্যমে জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। এ ধরনের উদ্যোগ দারিদ্র্য বিমোচন, দারিদ্র্য সীমার নিচে বসবাসরত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন