গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন প্রাথমিক বৃত্তি প্রকল্পে বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে।
সকালে গাজীপুরের কালিয়াকৈরে ভান্নারা এলাকায় হলি চাইল্ড মডেল স্কুলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাঝুখান সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার মন্ডল, হলি চাইল্ড মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানসহ অভিভাবক বৃন্দ।
পরে শিক্ষক ও অভিভাবকদের সংক্ষিপ্ত আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন