বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

    ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পথে আটকে রয়েছে দূরপাল্লার অসংখ্য যানবাহন, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

    বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ ও সুয়াদী এলাকায় অবরোধ শুরু হয়। এতে দুই মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসসহ অসংখ্য যানবাহন।আন্দোলনকারীরা রোদে সামিয়ানা টানিয়ে অবস্থান নেন।

    অবরোধ চলাকালে স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

    এলাকাবাসীর অভিযোগ, আগে ফরিদপুর-৪ আসনটি ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে তারা টানা আন্দোলন করছেন।

    ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমরা অনেকটা অসহায়। এলাকাবাসী জানিয়েছে, দাবি পূরণ না হলে তারা রাস্তা ছাড়বে না। এত মানুষকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব?

    অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা) সার্কেল আসিফ ইকবাল জানান, হাইওয়ে এক্সপ্রেসওয়ের ৪টি পয়েন্টে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করেছেন। পুলিশের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা চলছে। যদি কোনো প্রকারের ভাঙচুর, বিশৃঙ্খলার চেষ্টা চালানো হয় তবে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

    ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, আন্দোলনকারীদের দাবি জাতীয় পর্যায়ের বিষয়। স্থানীয় প্রশাসনের এখতিয়ারে নেই। তাদের দাবি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, তবে সেখান থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।

    প্রসঙ্গত, সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গায় এর আগেও কয়েক দফা সড়ক অবরোধ হয়েছে। নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও এর জবাব না মেলায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টে রিট করা হয়। তবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগেই জানিয়েছেন, আইন অনুযায়ী আসনের সীমানা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই এবং বিক্ষোভ-আন্দোলন করেও কোনো লাভ হবে না।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন