বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বাজিতপুরে গণসংযোগে জামায়াতের জেলা আমীর অধ্যাপক রমজান আলী

বাজিতপুরে গণসংযোগে জামায়াতের জেলা আমীর অধ্যাপক রমজান আলী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বাজারে আগত সহস্রাধিক গ্রামের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে সমর্থন কামনা করেন। বাজারের ব্যবসায়ীদের সাথেও মতবিনিময় করেন জামায়াত নেতা।

অধ্যাপক রমজান আলী বলেন, “দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতকে বিজয়ী করতে হবে।” এ জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

গণসংযোগের শুরুতে তিনি হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং পুষ্পরাণী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন