বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

অস্ত্র-বোমার ভিডিও ভাইরাল, যুবক আটক

অস্ত্র-বোমার ভিডিও ভাইরাল, যুবক আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শরীয়তপুরের নড়িয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র ও হাতবোমার ভিডিও প্রচারের অভিযোগে রিয়াদ গোরাপী (২০) নামে এক যুবককে পুলিশ আটক করেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রিয়াদ ওই এলাকার সামাদ গোরাপীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রিয়াদ গোরাপী নামের ওই যুবক রোববার নিজের ফেসবুকের স্টোরিতে হাতবোমা ও দেশীয় অস্ত্রের ভিডিও আপলোড করেন। এতে ওই এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে দিনগত রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কন্টেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কথা স্বীকার করে।

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র ও বিস্ফোরকের ভিডিও শেয়ার দেওয়ায় রিয়াদ নামের এক যুবককে আটক করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন