শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ
  • জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

    জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। 

    সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়।

    তবে রিট আবেদনে কি কারণ দেখানো হয়েছে, তা জানা যায়নি। শুনানির বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।

    এর আগে জাকসু নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার এ কে এম রাশিদুল আলম বলেন, যে কোনো নিরাপত্তা ঝুঁকি এড়াতে আমরা সেনাবাহিনীর সহযোগিতা পাওয়ার জন্য তাদের মোতায়েনের অনুরোধ জানিয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের আবেদন করা হয়েছে।

    দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ।

    ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৯ বার অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন। সবশেষ ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্র বহিষ্কার কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ বাধলে জাকসু ও হল সংসদ বাতিল করে প্রশাসন। এরপর থেকে আর নির্বাচন হয়নি।

    আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন হবে। এতে ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সক্রিয় থাকা শিক্ষার্থীরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।

    এর আগে ১ সেপ্টেম্বর এক রিট আবেদনের শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে এ বিষয়ে শুনানির পর হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন