বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নাগরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় ছাত্রদল 

নাগরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় ছাত্রদল 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টাঙ্গাইলের নাগরপুরে ২০২৫ সালের এস.এস.সি.পরীক্ষায় জি.পি.এ. ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় নাগরপুর উপজেলা ছাত্রদল। 

৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পপতি আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতা নাগরপুর ছাত্রদলের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। 

নাগরপুর ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। 

শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিল্পপতি আশিকুর রহমান তুহিনের সার্বিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। 
এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮ জন জি.পি.এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট  তুলে দেন অতিথি বৃন্দ। 

এই প্রোগ্রামের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখা যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে যা ভবিষ্যতে ছাত্রী ছাত্রদের মাঝে ভালোভাবে পড়াশোনা করার আগ্রহ বাড়াবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন