বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নওগাঁর ডিবি ওসি গাজীপুরে বাস চাপায় নিহত

নওগাঁর ডিবি ওসি গাজীপুরে বাস চাপায় নিহত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাজীপুর তিনসড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় পথের সাথী পরিবহন নামে বাসের ধাক্কায় নওগাঁ জেলার ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান নিহত হয়েছেন। 

এ ঘটনায় তাঁর স্ত্রী আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে।

নিহত মোস্তাফিজ হাসান (৫২) রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলার ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। এঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান। 

ওসি মেহেদী হাসান বলেন, জেলা পুলিশ লাইনের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস চাপা দেয়। এতে নওগাঁ জেলার মোস্তাফিজুর রহমান নামে এক ডিবি'র ওসি মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান ও তাঁর স্ত্রী লতিফা জেসমিন গাজীপুর জেলা পুলিশ লাইন্সের বিপরীত পাশে ব্যক্তিগত প্রাইভেটকার দাঁড় করিয়ে রাস্তা পার হয়ে পুলিশ লাইনের গেট সংলগ্ন দোকানে আসেন। পুলিশ লাইনের গেট সামনের চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়ক  পার হয়ে সড়কের অপর পাশে পার্কিং করে রাখা প্রাইভেট কারো যাওয়ার সসয় চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়িগামী পথের সাথী পরিবহনের একটি বাস মোস্তাফিজ রহমান ও স্ত্রী লতিফা জেসমিনকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

তাৎক্ষণিক পুলিশ লাইনের সামনে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। এঘটনায় চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ সাফিউল সারোয়ার বলেন, মোস্তাফিজ হাসান নওগাঁ জেলার ডিবি পুলিশে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে স্বজনদের কাছে গিয়েছিলেন বলে তিনি জেনেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন