শ্রীপুর বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১ সেপ্টেম্বর, ২০২৫ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, আজ বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭৮ সালের ১ সেপ্টেবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 'জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।'
তিনি এ উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জেলা ছাএদলের সাবেক সভাপতি জনাব সাখাওয়াত হোসেন সবুজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টার। জেলা বিএপির সাবেক সহ সভাপতি ফরিদা জাহাল সপ্না জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক.উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য জহিরুল ইসলাম কাজল, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল হাসান কাজল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলি জিন্নাহ।
জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম মোল্লা পৌর যুবদলের অহ্বায়ক সদস্য জহির খান, জেলা ছাএদলের সভাপতি পদপ্রার্থী নওশাদ মোস্তাক, জেলা ছাএদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সৈকত হাসান খান, জেলা ছাএদলের সাবেক সহ সভাপতি রাকিবুল হাসান সজিব, পৌর ছাএদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ খান, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক লিটন, জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি সাইফুল ইসলাম সুমন সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এসময়, প্রধান অতিথি সাখাওত হোসেন সবুজ বলেন, বিগত দিনে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম গুম খুন হামলা হামলার শিকার হন তাদের দলে মূল্যায়ন করা হবে।এবং যারা আওয়ামী লীগকে পূর্ণভাষণ করার চেষ্টা করছে তাদেরকে তিনি হুঁশিয়ারি করেন।
পরে বিপুলসংখ্যক নেতাকর্মীকে নিয়ে, টেংরা রাস্তার মোড় হতে শ্রীপুর রেলগেট পর্যন্ত বিজয় মিছিল উদযাপন করেন।