শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ
  • হাসিনার মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপির জেরা বৃহস্পতিবার

    হাসিনার মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপির জেরা বৃহস্পতিবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরা আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

    বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে জেরা হওয়ার কথা থাকলেও, আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সময় প্রার্থনা করায় তা পিছিয়ে দেওয়া হয়।

    প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, স্টেট ডিফেন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ জেরা হয়নি। আগামীকাল বৃহস্পতিবারই সাক্ষীর জেরা নেওয়া হবে।

    এর আগে, ২ সেপ্টেম্বর এ মামলার আসামি থেকে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন সাবেক আইজিপি মামুন। তিনি আওয়ামী লীগ শাসনামলে পুলিশে রাজনৈতিক প্রভাব-গ্রুপিংয়ের কথা বর্ণনা দেন। একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে জানিয়ে নিজের দায় স্বীকার করে শহীদ-আহত পরিবারসহ দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন।

    মামানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার এ মামলায় চৌধুরী মামুনসহ এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে সাক্ষীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ জুলাই-আগস্টে হত্যাযজ্ঞে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। 

    এদিকে, গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল আজ। এরই মধ্যে কনস্টেবল সুজনসহ চার পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ। তবে এ মামলার সাক্ষী উপস্থাপনে সময় চেয়েছে প্রসিকিউশন। ফলে আজ আর সাক্ষ্যগ্রহণ হচ্ছে না। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন