বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • মজুরি বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ

    মজুরি বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে কর্মরত অস্থায়ী শ্রমিকরা মজুরি বৈষম্যের প্রতিবাদে সমাবেশ করেছেন।

    সোমবার ১লা সেপ্টেম্বর সকালে উপজেলার খেজুরীছড়া চা বাগানের কারখানা প্রাঙ্গণে খেজুরীছড়া ও ফুসকুড়ি চা বাগানের শতাধিক অস্থায়ী শ্রমিক একত্রিত হয়ে সমাবেশে অংশ নেন। এসময় তারা স্থায়ী শ্রমিকদের এক সমান মজুরি প্রদানের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

    অস্থায়ী শ্রমিকরা অভিযোগ করে বলেন, “আমরা স্থায়ী শ্রমিকদের মতো একইভাবে এক রকম কাজ করি। অথচ স্থায়ী শ্রমিকরা দৈনিক ১৮৭ টাকা মজুরি পেলেও আমাদের দেয়া হয় মাত্র ১২০ টাকা। অনেক সময় নিয়মিত কাজেও নেওয়া হয় না। রেশনসহ অন্যান্য সুযোগ সুবিধাও আমরা পাই না। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে ১২০ টাকায় সংসার চালানো সম্ভব নয়।”

    শ্রমিকরা অবিলম্বে স্থায়ী শ্রমিকদের সমান মজুরি ও সুযোগ-সুবিধা প্রদানের জোর দাবি জানান শ্রমিকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন