বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

পাকুন্দিয়া হাসপাতালে সিলিং ফ্যান উপহার দিলেন ছাত্রদল আহবায়ক

পাকুন্দিয়া হাসপাতালে সিলিং ফ্যান উপহার দিলেন ছাত্রদল আহবায়ক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি লাঘবে ছয়টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে নিজস্ব অর্থায়নে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানের হাতে এসব ফ্যান হস্তান্তর করেন।

এর আগে রোগীদের সুবিধার্থে হাসপাতালের প্রবেশ পথে ঢালাই করে টাইলস বসানোরও ব্যবস্থা করেছিলেন তিনি।

মাজহারুল হক উজ্জ্বল বলেন, “হাসপাতালের বহির্বিভাগে অনেক রোগীকে কষ্ট করতে দেখি। তাই তাদের ভোগান্তি কমাতে আমি ব্যক্তিগত উদ্যোগে ৬টি ফ্যান উপহার দিয়েছি। পাশাপাশি মুমূর্ষু রোগীদের যাতায়াত সহজ করতে সিঁড়ি ভেঙে ঢালাই করে দিয়েছি। হাসপাতালের যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করব।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, প্রতিদিন প্রায় ৬০০-৭০০ রোগী বহির্বিভাগে সেবা নিতে আসেন। সেখানে আগে মাত্র দুটি ফ্যান ছিল। কোনো বরাদ্দ না থাকায় অতিরিক্ত ফ্যান দেওয়া সম্ভব হয়নি। ছাত্রদল আহবায়কের দেওয়া ফ্যানগুলো রোগীদের ভোগান্তি অনেকটাই কমাবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং এ ধরনের জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন