শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ
  • হত্যা মামলায় জামিন নামঞ্জুর

    কারাগারে তৌহিদ আফ্রিদি

    কারাগারে তৌহিদ আফ্রিদি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

    শনিবার (৩০ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। পাঁচ দিনের রিমান্ড শেষে সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষ জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।

    এর আগে, গত ২৫ আগস্ট তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তাকে গত রোববার রাতে সিআইডি বরিশাল থেকে গ্রেপ্তার করে। এরও আগে ১৭ আগস্ট গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়েছিল।

    মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে গুলিতে নিহত হন মো. আসাদুল হক বাবু। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়, যেখানে নাসির উদ্দিন ছিলেন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন