মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি বাড়ি দখল-চাঁদাবাজির মামলায় অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪ টানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা প্রযুক্তি খাতে দক্ষ কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে সহায়তা দেবে সরকার নিউ গিনি প্রোপার্টিজে হামলা: এজাহারভুক্ত জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার চীনের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে চান তারেক রহমান জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ, মন্ত্রিসভার অভিনন্দন কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮
  • নুরের ওপর হামলার নিন্দা, জড়িত কেউ রেহাই পাবে না: অন্তর্বর্তী সরকার

    নুরের ওপর হামলার নিন্দা, জড়িত কেউ রেহাই পাবে না: অন্তর্বর্তী সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার বিকেলে এক বিবৃতিতে সরকার জানায়, এ ঘটনায় জড়িত কেউই প্রভাব বা পদমর্যাদার কারণে রেহাই পাবে না। দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।

    বিবৃতিতে বলা হয়, কেবল নুরুল হক নুরের ওপর নয়, এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরও আঘাত। আহতদের চিকিৎসা পর্যবেক্ষণে ইতিমধ্যে একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে নুরসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলেও জানানো হয়।

    অন্তর্বর্তীকালীন সরকার আরও জানায়, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত নুরুল হক নুরের ভূমিকা বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

    এ সময় সরকার জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। পাশাপাশি ঘোষণা করা হয়, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে—২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং জনগণের ইচ্ছাই জয়ী হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন