মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি বাড়ি দখল-চাঁদাবাজির মামলায় অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪ টানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা প্রযুক্তি খাতে দক্ষ কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে সহায়তা দেবে সরকার নিউ গিনি প্রোপার্টিজে হামলা: এজাহারভুক্ত জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার চীনের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে চান তারেক রহমান জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ, মন্ত্রিসভার অভিনন্দন কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮
  • ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনা সম্পৃক্ততার সুযোগ নেই : আইএসপিআর

    ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনা সম্পৃক্ততার সুযোগ নেই : আইএসপিআর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এ ধরনের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা থাকবে না।

    আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীকে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইভাবে ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনে তিন দিনের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য চার প্লাটুন সেনা চাওয়ার কথাও বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

    এ নিয়ে শুরু হয় সমালোচনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনা মোতায়েন স্বয়ত্তশাসন নীতির পরিপন্থী বলে মন্তব্য করেন অনেকেই।

    আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনা মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ নির্বাচনে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা প্রদান করা হয়নি।”

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসমূহ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন