বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • বড়লেখায় নারী ও শিশুসহ ১৬ অবৈধ নাগরিক আটক 

    বড়লেখায় নারী ও শিশুসহ ১৬ অবৈধ নাগরিক আটক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী কুমারসাইল চা বাগান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে নারীও শিশুসহ ১৬জন অবৈধ রোহিঙ্গা নাগরিক ও ৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। 

    বিএসএফ এদেরকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিয়েছে। রাতে বিজিবি'র দ্বারা আটককৃতদের থানায় সোপর্দ করেছে।

    বিজিবি জানিয়েছে, আটককৃতদের মধ্যে নারী ও শিশুসহ ৩ জন বাংলাদেশি নাগরিক এবং নারী ও শিশুসহ ১৩ জন রোহিঙ্গা নাগরিক। বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে এরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। সম্প্রতি সেখানে আটক হয়।

    আটক বাংলাদেশি নাগরিকরা হচ্ছে- বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার চাকঢালা গ্রামের আব্দুল্লাহর স্ত্রী খাদিজা বেগম (২২), শিশুপুত্র ইয়াছিন (৫) ও তোহা (২)। রোহিঙ্গা নাগরিকরা হচ্ছে- কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের হালিমা খাতুন (৫৮), মো. হোসান আলী (৩২), মো. সুলতান মিয়া (২২), মো. রাফি (১৬), আসমিতা আক্তার (২৫), শিশুপুত্র মো. আরব (৬ মাস) ও সোহান (২), শিশুকন্যা জান্নাত আরা (৬) ও জান্নাতুল মাওয়া (৫), মো. ইব্রাহিম আলী (২৫), নূর কায়েস বিবি (২৪), সাবিকুন্নাহার (১৬) ও দিল মোহাম্মদ (২৭)। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমণ করেছিল। সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে আটক হয়।

    বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে ৩জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন রোহিঙ্গা নাগরিককে বিএসএফ পুশইন করলে বিজিবির টহল বাহিনী কর্তৃক আটক হয়। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই শেষে পরিচয় নিশ্চিত হওয়ার পর এই ১৬জনকে রাতে থানায় সোপর্দ করা হয়েছে।

    বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বুধবার বিকেলে জানান, বিজিবি জিডি মূলে ৩ জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন রোহিঙ্গা নাগরিককে মঙ্গলবার রাতে থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা নাগরিকদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর এবং বাংলাদেশি নাগরিকদের পরিবারের জিম্মায় দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন