মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি বাড়ি দখল-চাঁদাবাজির মামলায় অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪ টানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা প্রযুক্তি খাতে দক্ষ কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে সহায়তা দেবে সরকার নিউ গিনি প্রোপার্টিজে হামলা: এজাহারভুক্ত জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার চীনের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে চান তারেক রহমান জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ, মন্ত্রিসভার অভিনন্দন কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮
  • চীন সফরে যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা ও প্রতিনিধি দল

    চীন সফরে যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা ও প্রতিনিধি দল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবে তারা। দলটির নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    দলে আরও রয়েছেন— সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

    এই সফরকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক ও রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।

    চার দিনের সফর শেষে ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে। সফরে বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করেন তিনি।

    সফর উপলক্ষ্যে গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন