সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ
  • গুম-খুনের শিকার স্বজনদের কান্না থামাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

    গুম-খুনের শিকার স্বজনদের কান্না থামাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুম-খুনের শিকার স্বজনদের কান্না থামাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (২২ আগস্ট) ‘মায়ের ডাক’ সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    মির্জা ফখরুল বলেন, গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তারা গুম কমিশনকে পাবলিকলি আনতে ও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহিতা তাদের করতে হবে।

    ফখরুল বলেন, এই সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। হতাশ হওয়ার কিছু নেই, হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে। তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন