সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ
  • জুলাইয়ের লড়াকু নারীরা এবার ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী

    জুলাইয়ের লড়াকু নারীরা এবার ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী
    জুলাই গণঅভ্যুত্থানে লড়াকু নারীরা এবার ছাত্রসংসদ নির্বাচনে। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অভ্যুত্থানের ধারাবাহিকতায় রাজপথে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেই ধারাবাহিকতা এবার দেখা যাচ্ছে ক্যাম্পাস রাজনীতির কেন্দ্রবিন্দু ডাকসুতেও। নেতৃত্ব তৈরির এই ঐতিহ্যবাহী মঞ্চে এবারে সরব অংশ নিচ্ছেন অনেক নতুন ও পরিচিত ছাত্রী। ভিপি, জিএসসহ বিভিন্ন সম্পাদকীয় পদে লড়াই করতে এগিয়ে এসেছেন একঝাঁক তরুণ মুখ, যা ভবিষ্যতের রাজনীতিতে নারী নেতৃত্বের শক্তিশালী অবস্থানকে আরও সুদৃঢ় করার ইঙ্গিত দিচ্ছে।

    সাধারণ শিক্ষার্থী প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা। বাম সংগঠন সমর্থিত প্যানেল থেকে ভিপির লড়াইয়ে আছেন তাসনিম আফরোজ ইমি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে গবেষণা ও প্রকাশ সম্পাদক পদে দাঁড়িয়েছেন সানজিদা আহমেদ তন্বী। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরেফা খাতুন। অন্যদিকে শিবির সমর্থিত প্যানেলের হয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন ফাতিমা তাসনিম জুমা।

    নারী প্রার্থীরা জানিয়েছেন, নির্বাচনে বিজয়ী হলে তারা ছাত্রীদের আবাসন, স্যানিটেশন ও নিরাপত্তা বিষয়ক সমস্যাগুলোতে অগ্রাধিকার দেবেন।

    ডাকসু সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল পর্যন্ত প্রায় পৌনে ছয়শো মনোনয়নপত্র জমা পড়েছে। তবে এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ছাত্রীদের অনেকে।

    নারী প্রার্থীদের অভিযোগ, উৎসাহের বদলে তাদের নিয়ে চলছে সাইবার বুলিং। তবুও সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনি বৈতরণী পার হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন