শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • বিজয়নগরে ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

    বিজয়নগরে ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক বিশেষ অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    ১৮ আগস্ট সোমবার দুপুরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় অভিযান পরিচালনা করে মালামাল জব্দ করা হয়।

    অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্যের মধ্যে কসমেটিকস সামগ্রী ২৯,৫২০ পিস, আইবল ক্যান্ডি ১৮,৩০০ পিস এবং একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৭ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।

    আটককৃত পণ্যসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

    এছাড়াও ১৭ আগস্টে লক্ষীপুর ও শ্যামনগর বিওপির পৃথক অভিযানে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ বোতল বিদেশি হুইস্কি জব্দ করে বিজিবি সদস্যরা।

    বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক ও চোরাচালানী পণ্য যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা সজাগ এবং তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন