শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

    শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মেহেরাজ হাসানকে গ্রেপ্তার করছে পুলিশ। 

    সোমবার সকালে লাহারকান্দি ও শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার জসিম উদ্দিন লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মেহেরাজ হাসান পৌরসভা ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

    এরমধ্যে জসিম উদ্দিনকে চার শিক্ষার্থী হত্যা মামলায় ও মেহেরাজ হাসানকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

    পুলিশ জানায়, চার আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী  শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় চার শিক্ষার্থী নিহত ও দুইশ শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয় কয়েকশ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন