শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • গুইমারায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদ্বোধন

    গুইমারায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। 

    এ উপলক্ষে আজ সোমবার (১৮ আগস্ট) সকালে একটি র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    গুইমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলী, গুইমারা উপজেলা মৎস্যজীবী দল এবং গুইমারা উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ নূর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মুবিনুল ইসলাম।

    এছাড়াও, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং মৎস্যজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তারা মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, "দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতকে আরও সমৃদ্ধ করতে হলে জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং টেকসই মাছ চাষের উদ্যোগকে গুরুত্ব দিতে হবে।"

    বক্তারা আরও বলেন, মৎস্যজীবী সমাজের ঐক্য, উন্নয়ন ও অধিকার রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

    অনুষ্ঠানের শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গুইমারা উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন