শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • লক্ষ্মীপুরে বিএনপির প্রতিনিধি নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান সোহেল

    লক্ষ্মীপুরে বিএনপির প্রতিনিধি নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান সোহেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর সদর উপজেলার (পশ্চিম) বিএনপির প্রতিনিধি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ নেতা মোঃ কামরুজ্জামান সোহেল। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন দায়িত্বশীল পদে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

    দলীয় সূত্র জানায়, কামরুজ্জামান সোহেল এর আগে সদর থানা পশ্চিম জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সদর থানা পশ্চিম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ৩ নং দালাল বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান ৩ নং দালাল বাজার ইউনিয়ন পরিষদ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    প্রতিনিধি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সু-চিন্তিত রায় ও দোয়া কামনা করেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও তৃণমূলের নেতাকর্মীদের অধিক সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করছেন।

    দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগের রাজনীতি দিয়ে কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপি নতুনভাবে সংগঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন